সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

সোনাইমুড়ীতে সব্জি বাগানে মিলল ডিভোর্সি তরুণীর গলা কাটা মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২ ৪২৯১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে পুলিশ এক ডিভোর্সি তরুণীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে সোনাইমড়ী থানা পুলিশ। তাৎক্ষণিক পুলিশ ও নিহতের পরিবার এ হত্যাকান্ডের কোন কারণ নিশ্চিত করতে পারেনি।

নিহত তরুণীর নাম জান্নাতুল ফেরদৌস পাখি (৩০) উপজেলার দেওটি ইউনিয়নের পিতাম্বপুর গ্রামের মহিন উদ্দিনের মেয়ে।

বুধবার (১৫ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার দেওটি ইউনিয়নের ৭নং ওয়ার্ডের পিতাম্বুর গ্রামের মিনা হাজী বাড়ি সংলগ্ন একটি সবজি ক্ষেত থেকে পুলিশ এ মরদেহ উদ্ধার করে।

বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ী থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) কাজী মো. সুলতান আহছান উদ্দিন।

এসময় ওসি তদন্ত নিহতের ভাই কাউছারের বরাত দিয়ে জানান, নিহত পাখি ডিভোর্সি তরুণী ছিল। সে বাবার বাড়িতে থাকত। গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে পাখি বোনের বাড়ি যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এরপর বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার পিতাম্বপুর গ্রামের মিনা হাজী বাড়ির উত্তর পূর্ব পাশের একটি সবজি বাগান থেকে স্থানীয় মেয়েরা সবজি নিতে এসে দেখে ওই তরুণীর গলাকাটা লাশ পড়ে আছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং লাশের সুরতহাল রিপোর্ট সম্পন্ন করে।

ওসি তদন্ত আরো জানায়, এ হত্যাকান্ডের ঘটনায় এখন পর্যন্ত নিহতের পরিবার বিশেষ কোন ক্লু দিতে পারে নি। তবে ডিভোর্সি তরুণী হওয়ায় কারো সাথে যোগাযোগ থাকতে পারে বলে ধারণা করছে পরিবার। পুলিশ মরদেহ উদ্ধার করে বিকেলের দিকে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করছে। এ ক্লুলেস হত্যাকান্ডের রহস্য উদ্ঘাটনে চেষ্টা চালাচ্ছে পুলিশ। পরবর্তীতে লিখিত অভিযোগের আলোকে আইনগত প্রদক্ষেপ গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

সোনাইমুড়ীতে সব্জি বাগানে মিলল ডিভোর্সি তরুণীর গলা কাটা মরদেহ

আপডেট সময় : ০৮:০০:০৬ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২