ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

জোয়ারের সাথে নিঝুম দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজের বার্জ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২ ১২৩১৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

বিদেশি জাহাজ ‘আল কুবতানের’ অংশবিশেষ নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার নিঝুম দ্বীপে ভেসে এসেছে। গত মঙ্গলবার বঙ্গোপসাগরে বিদ্যমান লঘুচাপ ও দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয় মৌসুমী বায়ুর কারণে জোয়ারে বার্জটি ভেসে আসে।

স্থানীয় সূত্রে জানা যায়, জোয়ারে নিঝুম দ্বীপের দক্ষিণের চরে একটি বার্জ ভেসে আসে। গত কয়েক দিন ধরে জোয়ারের পানি নেমে যাওয়ায় বার্জটি সেখানে আটকে যায়। বার্জটিতে কোনো মালামাল না থাকলেও স্থানীয় লোকজন একনজর দেখার জন্য ভিড় করছেন।

নিঝুম দ্বীপের বাসিন্দা আজিম মাহমুদ বলেন, এটা দেখতে ফুটবল মাঠের মতো। আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। জোয়ারে এটি আমাদের নিঝুম দ্বীপে ভেসে এসেছে।

নিঝুম দ্বীপ ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আফছার দিনাজ বলেন, নাবিকবিহীন ২০ ফুটের অধিক এ নৌযানটির ওপরের অংশ খোলা। সম্ভবত ভোলায় যে বার্জটি ভেসে এসেছে এটি তার অংশবিশেষ। আমরা বিষয়টি প্রশাসনকে জানিয়েছি।

কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জন বলেন, ভোলার চরফ্যাশন ও মনপুরার সীমান্তবর্তী ঢালচর ইউনিয়নের চরনিজাম সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় আটকে থাকা বার্জের অংশবিশেষ নিঝুম দ্বীপে আটকে আছে। কোস্টগার্ড এ কয়দিন এটি পাহারা দিয়েছে। নিঝুম দ্বীপে আটকে থাকা বার্জটির বিষয়ে স্থানীয় প্রশাসন ও নৌপুলিশকে জানানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

জোয়ারের সাথে নিঝুম দ্বীপে ভেসে এলো বিদেশি জাহাজের বার্জ

আপডেট সময় : ১১:৩১:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ অগাস্ট ২০২২