ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬
সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের বাড়িতে হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২ ৭৮৪১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নোয়াখালী সদর উপজেলায় এক ইউপি সদস্যের বাড়িতে হামলা এবং এক যুবককে কুপিয়ে জখমের পাল্টাপাল্টি অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে কাদির হানিফ ইউনিয়নের পশ্চিম রাজারামপুর গ্রামে এবং অশ্বদিয়া ইউনিয়নের আইউবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কাদির হানিফ ইউনিয়ন পরিষদের ৯ নং ওয়ার্ড মেম্বার (ইউপি সদস্য) আবদুর রহিম জানান, পাশের অশ্বদিয়া ইউনিয়নের আইয়ুবপুর গ্রামের হাফেজ আব্দুল বাসেদের ছেলে নাহিদের নেতৃত্বে কিশোর দলের সদস্যরা অনেকদিন রাজারামপুরে মাদক কেনাবেচাসহ নানা রকম অপরাধ সংগঠিত করে আসছে। কিছুদ আগে নাহিদকে মাদকসহ গ্রেপ্তার করে পুলিশ। জেল থেকে বেরিয়ে নাহিদ তার বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনীকে তথ্য দেওয়ার অভিযোগে আবদুর রহিম মেম্বারসহ রাজারামপুরের অনেককে হুমকি দিয়ে আসছে। শুক্রবার রাতে নাহিদ ও তার সহযোগীরা ইউপি সদস্য আবদুর রহিমের বাড়িতে হামলা চালিয়ে ঘরের কাঁচসহ বিভিন্ন জিনিসপত্র ভাংচুর করে। স্থানীয় লোকজন জানান, অস্ত্রশস্ত্র নিয়ে আসা ২৫/৩০ জন কিশোর ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতংক সৃস্টি করে। এসময় তারা আবদুর রহিম মেম্বারকে খোঁজাখুজি করে তাকে হাতের কাছে পেলে হত্যার হুমকি দিয়ে যায় বলেও জানান তারা।

খবর পেয়ে কাদির হানিফ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুর রহিম ঘটনাস্থলে যান। এ সময় তিনি জানান, নাহিদ ও তার সহযোগীরা অন্য এলাকা থেকে এসে রাজামামপুরে অনেকদিন থেকে মাদক সেবন, বিক্রি ও মানুষকে হুমকি ধমকি দিয়ে আসছে। মাদকের বিরুদ্ধে কথা বলায় নাহিদ ও তার সহযোগীরা আব্দুর রহিম মেম্বারের বাড়িতে এ হামলার ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি।

এদিকে নাহিদের বন্ধু ও স্বজনরা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে আবদুর রহিম মেম্বার তার লোকজন নিয়ে নাহিদের বাড়ির সামনে গিয়ে তাকে কুপিয়ে জখম করে। সেখান থেকে উদ্ধারের পর তাকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসা দিয়ে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।

সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজারামপুরে পাল্টাপাল্টি হামলার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি সদস্যের বাড়িতে হামলা

আপডেট সময় : ০৪:১৮:১৫ অপরাহ্ন, শনিবার, ১৯ নভেম্বর ২০২২