সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

বেগমগঞ্জে কথিত জিনের বাদশা গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩ ১১৮৮৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক প্রতারক কথিত জিনের বাদশাকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেফতারকৃত শহীদুল ইসলাম ওরফে সহিদ উল্যা (৫০) উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের মুনার বাড়ির মৃত আব্দুল হাশেমের ছেলে।

মঙ্গবার (৭ মার্চ) দুপুরে আসামিকে বিচারিক আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার বিকেল ৫টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, গতকাল বিকেল ৫টার দিকে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পাতানো ফাঁদে ভন্ড প্রতারক কথিত জিনের বাদশাকে গ্রেফতার করা হয়। জান্নাত আরা বেগম নামে এক গৃহবধূর থেকে প্রতারক সহিদ জিনের ভয় দেখিয়ে ঝাড়ফুঁক, কবিরাজির কারসাজি করে প্রতারণা মূলকভাবে ৮ লক্ষ ১৫ হাজার টাকা আত্মসাৎ করেন। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় এবং ডিবির পাতানো ফাঁদে অভিযুক্ত সহিদকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত জিনের বাদশা অর্থ অত্মসাৎ করার বিষয়টি স্বীকার করেন।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় ভুক্তভোগী গৃহবধূর স্বামী বাদী হয়ে সুধারামা থানায় মামলা করেছেন। আসামিকে ওই মামলায় গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতে সোপর্দ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

বেগমগঞ্জে কথিত জিনের বাদশা গ্রেফতার

আপডেট সময় : ০২:১৯:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ মার্চ ২০২৩