সংবাদ শিরোনাম ::
টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চান: তারেক রহমান নৌপথে ঈদযাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন রাখতে নানা উদ্যোগ, নৌপরিবহন মন্ত্রণালয় গণভোটের ফলাফলে বড় সংশোধনী, নতুন সংশোধনী অনুযায়ী গেজেট প্রকাশ ২রা মার্চ উদযাপন হচ্ছেনা জাতীয় ভোটার দিবস সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোবাইলে লুডু জুয়া: সুধারামে ৭ জুয়াডি গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩ ৪৯৩৮ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর সদর উপজেলায় মোবাইলে লুডু জুয়া খেলার সময় ৭জুয়াডিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশ নগদ ৫হাজার পঞ্চাশ টাকা উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতরা হলো, সদর উপজেলার মুকিমপুর গ্রামের আবু সায়েদের ছেলে মো. রাসেল ওরফে ইলিয়াছ (২৩), একই উপজেলার দক্ষিণ মাছিমপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রুবেল (৩০) শুল্যকিয়া গ্রামের ছায়দুল হকের ছেলে মো. মমিন উল্ল্যাহ (২৫) কৃষ্ণরামপুর গ্রামের মৃত দিন মোহাম্মদের ছেলে আব্দুল হালিম (৩৫), মৃত শাহ আলমের ছেলে মো. রোমান (৩৪) সুবর্ণচর উপজেলার চর হাসান গ্রামের সাহাব উদ্দিনের ছেলে মো. সুমন (৩৫), ফেনীর সদর উপজেলার গাঘরা গ্রামের নুরুল্যাহ মিয়ার ছেলে জাহাঙ্গীর আলম (৩৫)।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। এর আগে, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের জহুরুল হক মিয়া গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপ থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম। তিনি বলেন, গতকাল সোমবার রাত পৌনে ১০টার দিকে ডিবি পুলিশ নোয়াখালী পৌরসভার ৫নং ওয়ার্ডের জহুরুল হক মিয়ার গ্যারেজের শাহাদাতের ওয়ার্কশপের পিছনে অভিযান চালায়। সেখানে ৭ জুয়াডিকে তাদের নিজ মোবাইল ফোনের লুডু অ্যাপসের মাধ্যমে জুয়া খেলা অবস্থায় হাতেনাতে গ্রেফতার করে।

এসপি আরো জানায়, এ ঘটনায় ৭ জুয়াডির বিরুদ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

মোবাইলে লুডু জুয়া: সুধারামে ৭ জুয়াডি গ্রেফতার

আপডেট সময় : ০৭:৪৪:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩