সংবাদ শিরোনাম ::
সড়ক দুর্ঘটনায় বাবার মৃত্যুর ছয়দিন পর আইসিওতে থাকা ছেলের মৃত্যু জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩ ১০২২৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী সদর উপজেলায় এক অটোরিকশা চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা ওই চালককে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করেছে।

ভুক্তভোগী বাবুল ইসলাম (৪০) দিনাজপুর জেলার খানসমা থানার বাসুনী গ্রামের আবদুর রহমানের ছেলে। সোমবার (২২ মে) দিবাগত রাত ২টার দিকে উপজেলার কাদির হানিফ ইউনিয়নের বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নুর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজের অটোরিকশা চালান বাবুল। সোমবার রাত আনুমানিক ২টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক বাবুলের অটোরিকশায় ওঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে অটোরিকশাটি ছিনিয়ে নেয়। ছোরার আঘাতে বাবুলের গলার চামড়া কেটে যায় এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।

সুধারাম থানার ওসির দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

চালকের গলা কেটে অটোরিকশা ছিনতাই

আপডেট সময় : ১২:৩১:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৪ মে ২০২৩