সংবাদ শিরোনাম ::
পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫ আইনজীবী সমিতির নির্বাচনে নোয়াখালীতে আওয়ামী লীগ ৯, বিএনপি ৫ ও জামায়াত ১

কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বেগমগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩ ২৪৬ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে তিনটি কিরিচ, একটি চায়নিজ কুড়াল জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকার বাহার উদ্দিনের ছেলে সাইমুন হাসান পিয়াস (১৬) নাজিরপুর এলাকার বেলায়েত হোসেনের ছেলে রাহাতের রহমান নিরব (১৫) একই এলাকার হোসেন হেলালের ছেলে জোবায়ের হোসেন (১৭) দেলোয়ার হোসেনের ছেলে মেরাজ হোসেন (১৭) দ্বীন ইসলামের ছেলে ইয়াছিন আরাফাত বিজয় (১৬) চাঁদ মিয়ার ছেলে মায়ের হোসেন (১৮) একলাশপুর ইউনিয়নের রমজান বিবি এলাকার বাবুলের ছেলে সাগর হোসেন রিপন (১৭) ও মীরওয়ারিশপুর ইউনিয়নের সালা উদ্দিনের ছেলে ইয়াছিন আরাফাত সিয়াম (১৭)।

সোমবার (১৯ জুন) সন্ধ্যায় উপজেলার চৌমুহনী পৌরসভার আলীপুর এলাকার বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ সংলগ্ন হেলিপ্যাড মাঠ থেকে তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানায়, বেগমগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং স্কুল এন্ড কলেজ এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ নিজেদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দেশিয় অস্ত্র নিয়ে মুখোমুখি অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের ৮সদস্যকে আটক করা হয়।

নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার সকালে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

কিশোর গ্যাং গ্রুপের ৮ সদস্য গ্রেফতার, অস্ত্র উদ্ধার

আপডেট সময় : ১২:০৩:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জুন ২০২৩