সংবাদ শিরোনাম ::
জামিন হলেই জেল গেইট থেকে আওয়ামী লীগ নেতাদের গ্রেপ্তারের নির্দেশ পুলিশের শীর্ষ পর্যায়ে আসবে কিছু পরিবর্তন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ প্রধানমন্ত্রী সঙ্গে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ সেনাবাহিনীর শীর্ষ পদে রদবদল শারীরিক প্রতিবন্ধী চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই কবিরহাটে সম্পত্তি নিয়ে বিরোধে হামলা, নারীকে কুপিয়ে জখমের অভিযোগ নতুন ভিসা প্রত্যামীদের জন্য সুখবর দিলো ভারতীয় ভিসা নিয়ে শিক্ষার্থীদের কাছ থেকে নিতে পারবেনা পুনঃভর্তি ফি: শিক্ষা মন্ত্রণালয় রমজানে নিরবচ্ছিন্ন বিদ্যুৎসেবা দিতে নির্দেশ প্রধানমন্ত্রীর আ.লীগ কার্যালয়ের তালা ভেঙে ব্যানার টাঙানো, পুলিশের অভিযানে আটক-৫

ভাড়া বাসায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ, তরুণ গ্রেফতর

বেগমগঞ্জ প্রতিবেদক, নোয়াখালী:
  • আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩ ২০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৫) অপহরণের অভিযোগে এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ইমাম হোসেন সিফাত (২২) উপজেলার জিরতলী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ জিরতলী গ্রামের মনির উদ্দিন জমাদার বাড়ির সালা উদ্দিনের ছেলে।

শুক্রবার (৪ আগস্ট) সকালের দিকে এ ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। একই দিন দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভিকটিম স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী। স্কুলে যাওয়া আসার পথে তাকে উত্যক্ত করে প্রেমের প্রস্তাব দিত সিফাত। প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে হুমকি ধমকি দিত। গত ১৮ জুলাই সকাল সোয়া ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় ওই স্কুল ছাত্রী। এরপর বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভার করিমপুর ভান্ডারী স্ট্যান্ড সংলগ্ন একটি ভাড়া ঘরে ওই কিশোরীকে আটক করে রাখে অহরণকারী সিফাত। পুলিশ গত বৃহস্পতিবার ৩ আগস্ট রাত ১০টার দিকে ভাড়া বাসায় অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং অপহরণকারী আসামিকে গ্রেফতার করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেফতার দেখিয়ে শুক্রবার দুপুরে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

ভাড়া বাসায় স্কুলছাত্রীকে আটকে রাখার অভিযোগ, তরুণ গ্রেফতর

আপডেট সময় : ০৮:০০:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩