ঢাকা ১১:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
পুলিশের চেকেপোস্টে তিনটি বিদেশী পিস্তল-গুলিসহ কিশোর আটক চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণিতে পড়ুয়া স্কুল ছাত্রীর আত্মহত্যা নোয়াখালীতে ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ-প্রতিবাদ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেফতার আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: গ্রেফতার ২৫, সুধারাম থানার ওসি ক্লোজড জেলি মিশ্রিত ১৪২ কেজি চিংড়ি জব্দ, দুই ব্যবসায়ীকে জরিমানা নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল: নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৪৭ নোয়াখালীতে কাফনের কাপড় পড়ে ছাত্রলীগের বিক্ষোভের ভিডিও ভাইরাল নানার বাড়ি থেকে ফেরার পর নিখোঁজ, ১৪ ঘন্টা পর খালে মিলল যুবকের মরদেহ ফেনীতে হেযবুত তওহীদের বিরুদ্ধে ‘মব’ সৃষ্টির আশঙ্কা, জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি

হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪ ৪২১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুবর্ণচর প্রতিনিধি:

নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় হিটস্ট্রোকে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত মো. কামরুল হাসান ফাহিম (৭) উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়ির ওমর ফারুকের ছেলে। সে স্থানীয় মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

রোববার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের কেরামতপুর গ্রামে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কেরামতপুর গ্রামের জাকার মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে।

মধ্য কেরামতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকে মো. সেকান্তর আলম বলেন, ফাহিম সকালে বিদ্যালয়ে আসে। আমাদের বিদ্যালয়ে আজ উপজেলা নির্বাচন সংক্রান্ত ট্রের্নিং থাকায় স্কুলে কোনো ক্লাস হয়নি। পরে সে বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বাড়ির অন্য শিশুদের সাথে রোদের মধ্যে বাহিরে খেলাধুলা করার সময় সে অচেতন হয়ে পড়ে যায়। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, প্রচন্ড গরমে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়েছে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিষয়টি আমি শুনেছি। তবে এ বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

হিটস্ট্রোকে দ্বিতীয় শ্রেণির ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ০৯:৫২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪