ঢাকা ০৭:৪৯ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
মাদকের বিবাদে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, নোয়াখালীতে লাশ নিয়ে বিক্ষোভ পাঁচ জেলার পুলিশ সুপার পদে রদবদল, একই আদেশে আরও আট কর্মকর্তাকে পদায়ন বখাটের এআই ভিডিওর অপপ্রচারে প্রাণ গেল স্কুলছাত্রীর, আসামির ফাঁসির দাবি মাদকের বিরোধে স্কুলছাত্রকে কুপিয়ে হত্যা, আটক ১ ৯ হাজার ৩১০ পিস ইয়াবাসহ ১১ মামলার আসামি বুলেট ফারুক গ্রেফতার মাদক, কিশোর গ্যাং ও রাষ্ট্রবিরোধী অপতৎপরতার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ আ.লীগ-ছাত্রদল সংঘর্ষ: নিষিদ্ধ ছাত্রলীগের ৮৪ নেতাকর্মী গ্রেফতার জনতার ধাওয়ায় বিদেশি পিস্তল ফেলে পালাল অস্ত্রধারী নষ্ট মিটারের শর্ট সার্কিটে পুড়ল কৃষকের বসতঘরসহ ৪ গরু, পল্লী বিদ্যুতের বিরুদ্ধে অবহেলার অভিযোগ মাদকবিরোধী সমাবেশের জেরে ছাত্রদল নেতার বাড়িতে হামলা-ভাঙচুরের অভিযোগ

চাকুরির প্রলোভনে ৯মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার-১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০ ২৮০৭ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
নোয়াখালী প্রতিনিধিঃ
এবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার একলাশপুরে চাকুরির প্রলোভন দেখিয়ে এক যুবতীকে (২৫) ৯মাস ধরে ধর্ষণের অভিযোগ এনে বাবা ও ছেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযোগ পেয়ে মামলার প্রধান আসামী অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলামকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহষ্পতিবার বিকাল ৩টার দিকে ধর্ষণ ও প্রতারনার শিকার ওই নারী বাদী হয়ে বেগমগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। মামলার অপর আসামীরা হচ্ছেন, সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান (৩৫)।

অভিযোগ ও পুলিশ সূত্রে জানা গেছে, বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার ৪নং ওয়ার্ডের আমানতপুর মহল্লার বাসিন্দা মৃত মোহাম্মদ উল্যাহর ছেলে অবসরপ্রাপ্ত সার্জেন্ট সিরাজুল ইসলাম উপজেলার একলাশপুর ইউনিয়নের ওই যুবতীকে চাকুরি দেওয়ার কথা ও বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ ৮-৯মাস যাবত নোয়াখালী এবং  ঢাকার বিভিন্ন হোটেলে নিয়ে স্ত্রী পরিচয়ে একাধিক বার ধর্ষণ করে। দীর্ঘদিন পেরিয়ে গেলেও লম্পট সিরাজুল ইসলাম মেয়েটিকে কোন চাকরি বা বিয়ে করেনি। বিয়ের জন্য চাপ দিলে সিরাজুল ইসলাম নানা তালবাহানা শুরু করে। এক পর্যায়ে ধর্ষকের ছেলে মাহবুবুর রহমান ভয়ভীতি দেখিয়ে যুবতীর কাছ থেকে অলিখিত ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান সিকদার ঘটনার সত্যতা শিকার করে বলেন, সার্জেন্ট সিরাজুল ইসলাম মেয়েটিকে চাকুরি ও বিয়ের প্রলোভনে গত ৮-৯ মাস যাবত ধর্ষণ করে আসছিল। সিরাজুল ইসলামের ছেলে মাহবুবুর রহমান মেয়েটির কাছ থেকে অলিখিত ষ্টাম্পে স্বাক্ষর নিয়েছে। মেয়েটির কাছ থেকে অভিযোগ পেয়ে বিকালে অভিযান চালিয়ে মামলার প্রধান আসামী সিরাজুলকে গ্রেপ্তার করা হয়েছে। তার ছেলেকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

চাকুরির প্রলোভনে ৯মাস ধরে ধর্ষণ, গ্রেপ্তার-১

আপডেট সময় : ০১:০৭:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২০