নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ-সোনাইমুড়ী ও রামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মজুমদারহাট অংশে সওজের ২৫ শতক ভ‚মি উদ্ধার করেছে নোয়াখালী সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তর। এ সময় উদ্ধারকৃত ভ‚মিতে গড়ে তোলা স'মিল গুঁড়িয়ে দিয়ে ভ‚মি দখলমুক্ত করা হয়।
বৃহস্পতিবার (২৪আগস্ট) বিকেলের দিকে বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাতের সহযোগিতায় সওজ নোয়াখালী এ অভিযান পরিচালনা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, সওজের ২৫ শতক ভ‚মি দখলে নিয়ে স’মিল দিয়ে ভোগ করে আসছিল অবৈধ দলখদার। উপজেলা প্রশাসনের সহযোগিতায় সেখানে অভিযান চালিয়ে অবৈধ স’মিল গুড়িয়ে দিয়ে ২৫ শতক ভ‚মি দখলমুক্ত করা হয়।
অভিযানে চাটখিল সড়ক উপবিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী, সংশ্লিষ্ট উপ-সহকারী প্রকৌশলী, সার্ভেয়ার এবং বেগমগঞ্জ থানার একদল পুলিশ সহযোগিতা করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.