নোয়াখালীর মাইজদীতে বিদেশি পিস্তলসহ পান্থনাথ রাহুল (৩৯) নামে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে নোয়াখালী পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মাস্টার পাড়ার ‘অপরাজিতা’ ভবনের তৃতীয় তলায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পান্থনাথ রাহুল সদর উপজেলার মাস্টারপাড়া এলাকার মৃত সুকুমার নাথের ছেলে। তিন জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও বর্তমান কমিটির সদস্য। তার কাছ থেকে ম্যাগজিনসহ যুক্তরাষ্ট্রের তৈরি একটি অত্যাধুনিক পিস্তল জব্দ করা হয়েছে।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিস্তলসহ পান্থনাথ রাহুলকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। তিনি আরও বলেন, গ্রেফতার রাহুলের বিরুদ্ধে আগেও মাদকের মামলা ছিল।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.