নোয়াখালীর চাটখিলে মা মোবাইল ফোন ভেঙ্গে ফেলায় এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। নিহত কুলসুম আক্তার (১৭) উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের হরিপুর গ্রামের বেপারী বাড়ির হারুন রশিদের মেয়ে।
আরো পড়ুন: পূর্ব শত্রুতার জের ধরে ১ যুবককে কুপিয়ে আহত করার অভিযোগ
বুধবার (১৯ মার্চ) বিকেলের দিকে মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এর আগে, একই দিন দুপুরের দিকে উপজেলার হরিপুর গ্রামের বেপারী বাড়িতে এই ঘটনা ঘটে।
আরো পড়ুন…..নবগ্রামে আছিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
পুলিশ ও স্থানীয়রা জানান, মোবাইল ফোন নিয়ে বেশি ব্যস্ত থাকায় কুলসুমের মা মুঠোফোন ভেঙ্গে ফেলেন। মঙ্গলবার দুপুরের দিকে তার মা পাশের বাড়িতে যায়। ওই সময় মায়ের ওপর রাগ-অভিমান করে বসত ঘরের টিনের আঁড়ার সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
আরো পড়ুন…..কুরআনের হাফেজদের সংবর্ধনা দিল ছাত্রশিবির
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, মায়ের ওপর অভিমান করে ওই কিশোরী আত্মহত্যা করে। মৃত্যুর সঠিক কারণ জানার জন্য মরদেহ ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.