নোয়াখালীর মাইজদীতে ছদ্মবেশে পরিচালিত যৌথ অভিযানে ৩৯৮০ পিস ইয়াবাসহ এক আন্তঃজেলা মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী|
রোববার (৫ এপ্রিল ) সকালে উপজেলার মাইজদী নতুন হাউজিংয়ের বালুর মাঠের হাসপাতাল রোডে এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়|
গ্রেপ্তারকৃত জসিম উদ্দিন জহির (৫৫) কক্সবাজারের উখিয়ার হলদিয়াপাল ইউনিয়নের মরিচ্যা বাজার এলাকার মঞ্জু মিয়ার বাড়ির মৃত নুরুল হকের ছেলে|
অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১১, সিপিসি-৩ এর সমš^য়ে একটি দল মাইজদী নতুন হাউজিংয়ের বালুর মাঠের হাসপাতাল রোডে এলাকায় ছদ্মবেশে অবস্থান নেয়| পরে সন্দেহভাজন জসিম নির্ধারিত স্থানে পৌঁছালে তাকে আটক করা হয়| এসময় তার কাছ থেকে ৩ হাজার ৯৮০ পিস ইয়াবা এবং ২টি মোবাইল ফোন জব্দ করা হয়|
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জসিম জানান, তিনি ইটভাটায় কাজ করতেন| পাশাপাশি কক্সবাজারের উখিয়ার মরিচ্যা বাজার এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে নোয়াখালীতে পৌঁছে দিতেন| এর আগে তিনি একাধিকবার একই ধরনের চালান সরবরাহ করেছেন| প্রতিটি চালানের বিপরীতে তিনি ৪০ হাজার টাকা পেতেন|
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক সুব্রত সরকার শুভ বলেন, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুধারাম মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে| ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়|
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.