ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

বেগমগঞ্জ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬ ৯৩ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে ৫৮ বোতল বিদেশি মদসহ মো. মামুন (৪২) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) |

বুধবার (১ জুলাই) এ সব তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবু তৈয়ব মো. আরিফ হোসেন| এর আগে, মঙ্গলবার রাতে বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের ছাতারপায়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়|

গ্রেফতারকৃত মামুন একই এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে|

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের মামুনের বাড়ির পাশে অভিযান চালায় পুলিশ| অভিযানে মামুনকে গ্রেফতার করার পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে বসত ঘরের সামনে বালির স্তূপের ভেতর লুকিয়ে রাখা ৫৮ বোতল বিভিন্ন ব্র‍্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়|

আবু তৈয়ব মো. আরিফ হোসেন আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে বেগমগঞ্জ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের পর ওই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়|

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক

নোয়াখালীতে ডিবি পুলিশের অভিযান: ৫৮ বোতল বিদেশি মদসহ গ্রেফতার-১

আপডেট সময় : ০৯:১৪:৩০ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬