প্রতিবেদক, হিলি (হাকিমপুর), দিনাজপুর:
দিনাজপুরের হিলিতে অভিযান চালিয়ে নেশাজাতীয় ১ হাজার পিস লুপিজেসিক এ্যামপোল উদ্ধার করেছে পুলিশ।
হাকিমপুর থানার এসআই নিহার চন্দ্র রায় জানান,হিলি স্থলবন্দরে পণ্য খালাস করা ভারতীয় খালি ট্রাক থেকে নেশা জাতীয় এ্যামপোল নিচ্ছেন এক মাদককারবারী এমন সংবাদের ভিত্তিতে সকালে হিলি স্থলবন্দরের চারমাথা মোড়ের পার্শ্বে অবস্থান নেয় পুলিশ।
এসময় ভারতীয় একটি খালি ট্রাক থেকে ব্যাগে করে কি যেন নিয়ে দৌড় দিচ্ছে এক যুবক। পরে ওই যুবককে ধাওয়া দিলে সে তার হাতে থাকা ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ব্যাগটি উদ্ধার করে তার ভেতর থেকে নেশাজাতীয় ১ হাজার পিস লুপিজেসিক এ্যামপোল উদ্ধার করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.