নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার ঢালচর এলাকা সংলগ্ন ঝোপ থেকে অস্ত্র উদ্ধার করেছে কোস্ট গার্ড।
মঙ্গলবার (৮ ডিসেম্বর) বিকেলে কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সকালে হাতিয়ার মূল ভূখন্ড থেকে বিচ্ছিন্ন ঢালচরের একটি ঝোপের মধ্যে বস্তা পেছানো অবস্থায় ২ রাউন্ড কার্তুজ, ও একটি পাইরোটেকনিক (রকেট লেঞ্জার) উদ্ধার করা হয়। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে অস্ত্রদারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
হাতিয়া কোস্ট গার্ড স্টেশন কমান্ডার লে. বিশ্বজিৎ বড়ুয়া জানান, মাদক ও অস্ত্র উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.