ঢাকা ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু দক্ষিণ আফ্রিকায় নোয়াখালীর আরেক ব্যবসায়ীকে গুলি করে হত্যা বাস-পিকআপের সংঘর্ষ : ফল ব্যবসায়ীর মৃত্যু, আহত ২ ১৮ জেলায় আরও জটিল বন্যা পরিস্থিতি, সতর্কতা জারি হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল ফিফা সভাপতি-রেফারির বিরুদ্ধে মামলা চেয়ে থানায় তরুণ, ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি বেগমগঞ্জে প্রকাশ্যে মাদক সেবন, যুবকের ২০ দিনের কারাদণ্ড

নোয়াখালীতে করোনা রোগীর বাড়ীতে পুলিশের উপহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ৬০৪ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নোয়াখালী প্রতিনিধিঃ

নোয়াখালী বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের মিয়াপুর গ্রামের ১৩বছর বয়সী করোনা রোগীর বাড়ীতে নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

শনিবার বিকাল সাড়ে ৫টার দিকে জেলা পুলিশের পক্ষ থেকে বেগমগঞ্জ মডেল থানা পুলিশ এ উপহার সামগ্রী পৌঁছে দেন।

আক্রান্ত কিশোরের বাবা অটোরিকশা চালক বেলাল হোসেন বলেন, এ বিপদের সময় এসপি সাহেবের এ উপহার আমাদের জন্য অনেক বড় পাওনা। তিনি জেলা পুলিশের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

জেলা পুলিশ সুপার মো. আলমগীর হোসেন জানান, অল্প বয়সে করোনা আক্রান্ত হওয়া শিশুটির পরিবার হতদরিদ্র। বর্তমানে তার পরিবারের সদস্যরা আইসোলেশনে রয়েছে। তাদের পরিবারের অবস্থা বিবেচনা করে জেলা পুলিশের পক্ষ থেকে তার বাড়ীতে উপহার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। উপহার সামগ্রীর মধ্যে ছিল নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী, বিভিন্ন জাতের ফল, শুকনো খাবার ও নতুন জামা-কাপড়। অসহায় দরিদ্রদের সেবায় জেলা পুলিশ সবসময় কাজ করে যাবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২৯এপ্রিল ১৩বছর বয়সী ওই কিশোরের বাবা-মা’সহ তিনজনের নমুনা সংগ্রহ করা হয়। গত ৬মে বুধবার রাতে ওই কিশোরের করোনা রিপোর্ট পজিটিভ আসে। পরে উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে ওই কিশোর পরিবারসহ নিজ বাড়ীতে হোম আইসোলেশনে রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

নোয়াখালীতে করোনা রোগীর বাড়ীতে পুলিশের উপহার

আপডেট সময় : ০৯:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০