ঢাকা ০৪:২৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
উসকানি ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার হেযবুত তওহীদের প্রতিবাদ, প্রশাসনের পদক্ষেপ দাবি ভাঙ্গা ২ নং সদরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, দ্রুত তদন্ত ও বদলির দাবি রাষ্ট্রের আদর্শ পরিবর্তন জরুরি: ইমাম সেলিম নোয়াখালীতে ইসলামী মহা-সমাবেশ সফল করতে মতবিনিময় সভা প্রাইেভেট পড়তে গিয়ে শিক্ষিকার বাবা হাতে ধর্ষণের শিকার স্কুলছাত্রী গভীর রাতে চাচীর ঘরে ভাতিজা, পুরুষাঙ্গ কেটে উধাও চাচী নোয়াখালীতে র‌্যাবের অভিযান: ২ চাঞ্চল্যকর হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৪ বাসি খাবার বিক্রির অভিযোগ, দুই বিরিয়ানি হাউজকে জরিমানা মোটরসাইকেলে ইয়াবা পাচার, ৩ হাজার ৯৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২ থানার সামনে সড়ক দূর্ঘটনায় কৃষকের মৃত্যু

ব্যাংকে থাকা সঞ্চয়ী হিসাবে এপ্রিল ও মে মাসের সঞ্চয় জমায় বিলম্ব ফি মওকুফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০ ৭৫১ বার পড়া হয়েছে
সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক:

সরকারি সাধারণ ছুটি ও লকডাউনের কারণে অনেকেই ব্যাংকে থাকা সঞ্চয়ী হিসাবে মাসিক আমানত জমা দিতে পারেননি। এজন্য বিলম্ব ফি দিতে হয় গ্রাহকদের। এই বিলম্ব ফি মওকুফ করল বাংলাদেশ ব্যাংক।

কোনো ব্যাংক বিলম্ব ফি নিলে তা গ্রাহককে ফেরত দিতে হবে গতকাল এমন নির্দেশনা দেওয়া হয়েছে ব্যাংকগুলোকে। করোনাভাইরাস (কভিড-১৯) বিস্তার রোধে ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে সরকার। এ সময় অনেক আমানতকারী তাদের ডিপোজিট পেনশন স্কিম (ডিপিএস) ও বিভিন্ন সঞ্চয়ী স্কিমের কিস্তি পরিশোধ করতে পারেননি।

এজন্য গত এপ্রিল ও মে মাসের আমানতের কিস্তি জমা প্রদান করার ক্ষেত্রে কোনো ধরনের বিলম্ব ফি বা অতিরিক্ত অর্থ আদায় না করার নির্দেশনা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তবে এক্ষেত্রে অবশ্যই আমানতকারীদের চলতি জুনের ২০ তারিখের মধ্যে এপ্রিল ও মে মাসের নির্ধারিত কিস্তি জমা করতে হবে।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসের বিস্তার ও সংক্রমণ রোধে সরকার ২৬ মার্চ থেকে ৩০ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করে। সরকার কর্তৃক ঘোষিত সাধারণ ছুটি চলাকালে গণপরিবহনে চলাচল বন্ধ এবং জরুরি প্রয়োজন ছাড়া জনসাধারণের বাইরে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকায় অনেক আমানতকারীর পক্ষেই তাদের ডিপোজিট পেনশন স্কিম ব্যাংকে জমা করা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
নিউজ ডেস্ক
ট্যাগস :

ব্যাংকে থাকা সঞ্চয়ী হিসাবে এপ্রিল ও মে মাসের সঞ্চয় জমায় বিলম্ব ফি মওকুফ

আপডেট সময় : ০৩:৫১:৫৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২০