নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী বাজারে অভিযান চালিয়ে দুই হাজার ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল সোমবার রাতে চৌমুহনী বাজারের জামাল প্লাজার সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আজ মঙ্গলবার দুপুরে জেলার বিচারিক আদালতের মাধ্যতে ওই দুই ব্যক্তিকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মো. শাহ জাহানের ছেলে সাইফুল ইসলাম মঞ্জু হৃদয় ও শরীফপুর ইউনিয়নের খানপুর গ্রামের আবু তাহেরের ছেলে মোজাম্মেল হোসেন।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে চৌমুহনী বাজারে অভিযান চালায় জেলা গোয়েন্দা পুলিশের একটি দল। অভিযানকালে বাজারের জামান প্লাজার সামনের সড়কে মাদক বিক্রির সময় হৃদয় ও মোজাম্মেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সাথে থাকা ব্যাগে তল্লাশি চালিয়ে দু’হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.