নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীতে কার্গো জাহাজের ধাক্কায় মুন্সীগঞ্জগামী একটি লঞ্চডুবির ঘটনা ঘটেছে। লঞ্চটির নাম এমএম আশরাফ উদ্দিন। লঞ্চটিতে প্রায় ৪০ জনের মতো যাত্রী ছিলেন। সদর উপজেলার আলামিন নগর এলাকায় রোববার দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।
লঞ্চডুবির বিষয়টি নিশ্চিত করেছেন নৌপুলিশ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান। তিনি জানান, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.