নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পুকুরের পানিতে ডুবে জমজ দুই সহোদর ভাই-বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলেন, সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির মোস্তফার ছেলে আলিফ (৩) ও মাহির (৩)।
শুক্রবার দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ শুক্রবার দুপুরে সেনবাগ পৌরসভার বিন্নাগুনি গ্রামের অলি কোম্পানীর বাড়ির অলি কোম্পানীর ছেলে মোস্তফার দুই যমজ ছেলে -মেয়ে পুকুর পাড়ে খেলা করতে গিয়ে পুকুরে পড়ে পানিতে ডুবে যায়। অনেকক্ষণ শিশুরা ঘরে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোজাখুজি শুরু করে। এর একপর্যায়ে তাদের লাশ পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।
সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী ঘটনার সত্যতা নিশ্চত করেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.