নোযাখালী প্রতিনিধি:
নোয়াখালী সদর উপজেলায় ৯মামলার এক পলাতক আসামিকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মো. রাসেল প্র: পিচ্চি রাসেল (২২) নোয়াখালী পৌরসভার মাস্টার পাড়া এলাকার পাটোয়ারী বাড়ির মৃত চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়ি থেকে একটি দেশীয় তৈরী এলজি বন্দুকসহ পিচ্চি রাসেলকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি আরো বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে শনিবার সকালে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.