নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (৬০) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শনিবার (২৫ জুন) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার গণিপুর এলাকা থেকে ট্রেনে কাটাপড়া এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে একই দিন সন্ধ্যার আগে লাকসাম থেকে ছেড়ে আসা লোকাল ট্রেন নোয়াখালী এক্সপ্রেসে কাটা পড়ে মৃত্যুর এ ঘটনা ঘটে।
চৌমুহনী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নফিল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাত সোয়া ৭টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আরো জানান, ধারণা করা হচ্ছে শনিবার সন্ধ্যার দিকের কোন এক সময় ট্রেনে কাটা পড়ে লোকটি মারা গেছে। তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। লোকটিকে স্থানীয়রা কেউ চিনতে পারছেনা। এ ঘটনায় লাকসাম রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.