নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলার হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের দক্ষিণে বঙ্গোপসাগরে জোয়ারের কবলে পড়ে ‘এমভি আয়েশা’ নামের একটি মাছ ধরার ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (২৬ জুলাই) সকালে এ ট্রলার ডুবির ঘটনা ঘটে। পরে পাশ্ববর্তী একটি ট্রলারের সহযোগিতায় দুর্ঘটনা কবলিত ট্রলার থেকে ১৮ মাঝি-মাল্লা ও জেলেকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।
ট্রলারের মালিক খোকন জানান, সাগরে মাছ ধরা শেষে মঙ্গলবার সকালে ঘাটে আসছিল ট্রলারটি। এসময় সাগর উত্তাল থাকায় প্রচন্ড জোয়ারের কবলে পড়ে উল্টে ডুবে যায় ট্রলারটি। এসময় ট্রলারে থাকা ১৮জন মাঝি-মাল্লা ও জেলে পাশ্ববর্তী অন্য একটি ট্রলারের সহযোগিতায় বেঁচে যায়। ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে দুপুরে ঘাট থেকে আরও ২টি ট্রলার পাঠানো হয়েছে। ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।
হাতিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাশ বলেন, ডুবে যাওয়া ট্রলারটি উদ্ধারে নৌ-পুলিশ চেষ্টা চালাচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.