নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করার দায়ে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত মো. তাজুল ইসলাম তপন (৩০) উপজেলার হাতিয়া পৌরসভার ৫নং ওয়ার্ডের লক্ষিদীয়া এলাকার মৃত আব্দুল হকের ছেলে।
বুধবার (১০ আগস্ট) বিকেলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে তপন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরকার বিরোধী কটূক্তিমূলক মন্তব্য করে। বিষয়টি স্থানীয় লোকজনের নজরে এলে তারা তাকে আটক করে। সংবাদ পেয়ে হাতিয়া থানার পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বলেন, এ ঘটনায় হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
বুধবার বিকেলে জিডি মূলে আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়েছে। ওসি আরও জানায়, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.