নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলা থেকে এক অজ্ঞাত নারীর (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার (১৮ জুলাই) রাত পৌনে ৯টার দিকে উপজেলার মকিলা গ্রামের সোনাইমুড়ী টু ছাতারপাইয়া সড়কের ছড়াইল্লা নামক জায়গা থেকে পুলিশ লাশটি উদ্ধার করে। তবে এখন পর্যন্ত লাশের কোন পরিচয় পাওয়া যায়নি।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিল। রাতে রাস্তার পাশে হাঁটার সময় অজ্ঞাত কোন এক গাড়ি মহিলাটিকে গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.