নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জে ৫মামলার আসামি এক জামায়াত নেতাকে গ্রফেতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃত মো. হাফেজ আলাউদ্দিন নোয়াখালী জেলা জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত আমির এবং সেনবাগ উপজেলার দেবীসিংহপুর গ্রামের মৃত আজহারুল ইসলামের ছেলে।
রোববার (২১আগস্ট) বিকেলে ৪টার দিকে উপজেলার চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
এসব তথ্য নিশ্চিত করে নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বলেন, রোববার বিকেল ৪টার দিকে জেলা বিশেষ শাখার পিএফ তালিকাভুক্ত নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমির হাফেজ আলাউদ্দিনকে চৌমুহনী পৌরসভার ৮ নং ওয়ার্ডের বড় হাজীপুর গোলাবাড়িয়া নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বেগমগঞ্জ ও সুধারাম থানায় পাঁচটি মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.