নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবাসহ এক পল্লী চিকিৎসককে গ্রেফতার করেছে চর জব্বর থানা পুলিশ।
বুধবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চর মহিউদ্দিন বাজারের পশ্চিমে প-িতের দোকানের রাহাদ মার্কেটের একটি ফার্মেসি থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. রুবেল (৩৩) উপজেলার চরজুবলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের চর জিয়া গ্রামের মৃত ফারুকের ছেলে এবং ওই বাজারের পল্লী চিকিৎসক ও রুবেল ফার্মেসির মালিক।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে পল্লী চিকিৎসক রুবেলের দোকান তল্লাশী করে একটি বালিশের নিচ থেকে ২৫ গ্রাম গাঁজা ও ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য পেয়ে তাৎক্ষণিক রুবেলকে আটক করে পুলিশ থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ জানান, পল্লী চিকিৎসক রুবেলের ফার্মেসি দোকান থেকে ২পুরিয়া গাঁজা ও ৫১পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রক্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বৃহস্পতিবার আসামিকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.