নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়াতে ৩হাজার ২শত লিটার চোরাই ডিজেল জব্দ করেছে কোস্টগার্ড।
রোববার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে উপজেলার নলচিরা ঘাট এলাকায় অভিযান চালিয়ে এসব ডিজেল জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে হাতিয়া কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডয়া কর্মকর্তা কে এম শাফিউল কিঞ্জল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩হাজার ২শত লিটার চোরাই ডিজেল জব্দ করা হয়। ওই সময় কোস্টগার্ডের অভিযান টের করতে পেয়ে তেল চোরাই কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরবর্তীতে জব্দকৃত ডিজেল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.