নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালী সুবর্ণচর উপজেলায় বজ্রপাতে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। নিহত সবিতা রানী দাস (৩৫) উপজেলার চরবাটা ইউনিয়নে ৭নং ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের পবিত্র দাসের বাড়ির পবিত্র দাসের স্ত্রী। তিনি ২ ছেলে ও ১ মেয়ের জননী ছিলেন।
সোমবার (২৬সেপ্টেম্বর) বেলা পৌনে ১১ টায় উপজেলার চরবাটা ইউনিয়নের পশ্চিম চরবাটা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বেলা পৌনে ১১ টার দিকে বাড়ির গোয়াল ঘর থেকে মাঠে গরু বাঁধতে যান গৃহবধূ সবিতা। ওই সময় বাড়ির পাশে হঠাৎ বজ্রপাতের শিকার হয়ে একটি গরু সহ তার মৃত্যু হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এমন ঘটনা শুনেছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.