নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর চাটখিল উপজেলার নোয়াখলা এলাকা থেকে ৬৫ বোতল বিদেশী মদ সহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত আসামিরা হলো, উপজেলার নোয়াখলা এলাকার মোকারাম বাড়ির মো. ইকবাল হোসেন মানিকের ছেলে মো. আতাউর রহমান ওরফে রুবেল (৪৮) কুমিল্লা জেলার কনকুইম গ্রামের কাদের মিয়াজী বাড়ির মো. শাহ আলমের ছেলে সাদেক হোসেন ওরফে শিখাব (২১)।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার নোয়াখলা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
নোয়াখালী পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত কওে বলেন, আসামিদের ৬৫ বোতল বিদেশি মদ সহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.