নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সেনবাগ উপজেলায় পৃথক অভিযান চালিয়ে ৬ মাসের সাজাপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বীজবাগ ইউপির কাজিরখিল গ্রামের মৃত সিরাজ উল্লার ছেলে ছানা উল্লাহ ও ডমুরুয়া ইউপির ডমুরুয়া গ্রামের মৃত আবদুল মুন্নাফের ছেলে মো. মনছুর আলী।
বুধবার (১ মার্চ) বিকেলে আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে তাদের গ্রেফতরা করা হয়।
সেনবাগ থানার (ওসি) মো.ইকবাল হোসেন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন বলেন, আসামিদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.