নিজেস্ব প্রতিবেদক:
নোয়াখালীর কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলির উদ্যোগে ২ হাজার রিকশা ড্রাইভার (শ্রমিকদের) মাঝে নগদ ৫শত টাকা করে ঈদ উপহারের খাম বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মাঠে এই নগদ অর্থ বিতরণ করেন নোয়াখালী ৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর সহধর্মিণী ও কবিরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান কামরুন নাহার শিউলি।
এই সময় কামরুন নাহার শিউলি বলেন, দেশের খেটে খাওয়া মানুষ গুলো রোজা রেখে কাজ কাম করতে অনেক কষ্ট হয়, এবং এই রিকশা শ্রমিকদের মানুষ তেমন মূল্যায়ন করেনা। তাই আমি এবার ব্যাতিক্রমি আয়োজন করেছি এই ড্রাইভার ভাইদের নিয়ে। আজ আমি আমার উপজেলার ২০০০ ড্রাইভারকে সামান্য কিছু টাকা দিয়ে সহযোগিতা করতে পেরে অনেক খুশি, তারা যে অন্তত সেমাই চিনি কিনে পরিবার নিয়ে খেতে পারে। আমি চেষ্টা করবো সব সময় এদের পাশে থাকতে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.