উত্তম সাহা , হাতিয়া:
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় গোপন সংবাদের ভিত্তিতে বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোন অধিনস্থ বিসিজি স্টেশান হাতিয়া কর্তৃক স্টেশান কমান্ডার হাতিয়া এম রফিকুল ইসলাম, সিপিও এর নেতৃত্বে ০৭/০৬/২৩ রোজ বুধবার অদ্য সকাল ১০ ঘটিকায় নোয়াখালী জেলার হাতিয়া থানাধীন তমরদ্দি বাজার এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তমরদ্দি বাজার সংলগ্ন মেসার্স মদিনা স্টোরের সামনে হতে ৬৯৪ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ইয়াসিন (৬৩) কে আটক করা হয়। জানা যায় আটকৃত মাদক ব্যবসায়ী হাতিয়া উপজেলার হাতিয়া পৌরসভার ৩নং ওয়ার্ডের লক্ষিদিয়া গ্রামের বাসিন্দা মোঃ জিয়াউল হকের ছেলে।
পরবর্তীতে জব্দকৃত ইয়াবা ও আটককৃত মাদক ব্যবসায়ীকে হাতিয়া থানায় হস্তান্তর করা হয়েছে ।
এ ব্যাপারে হাতিয়া থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) কাঞ্চন কান্তি দাস জানান, ইয়াসিন (৬৩) এর বিরুদ্ধে মাদক বিরোধী আইনে মামলা করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.