নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গরু ছুরি করতে গিয়ে ব্যর্থ হয়ে দুটি গাভী গরুকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ওই সময় গরুর মালিক জহিরুল ইসলাম তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে তাকেও ছুরিকাঘাত করে চোরের দল।
শুক্রবার (৯ জুন) ভোর রাতের দিকে উপজেলার আমিশা পাড়া ইউনিয়নের পদিপাড়া গ্রামের চৌকিদার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সকাল থেকে শত শত মানুষ মৃত গরু গুলো দেখার জন্য ওই বাড়িতে ভিড় করছে।
ভুক্তভোগী পরিবার জানান, তাদের একমাত্র উপার্জনের সম্ভল ছিল দুটি গরু। শুক্রবার ভোর রাতের দিকে মুখোশ পরিহিত একদল চোর তাদের গোয়াল ঘরের তালা ভেঙ্গে ভিতরে ডুকে পড়ে। তখন অপরিচিত লোক দেখে গরু গুলোে চেঁচামেচি শুরু করে । এক পর্যায়ে দুর্বৃত্তরা গরু চুরি করতে ব্যর্থ হয়ে গরু গুলোর পেটে ছুরিকাঘাত করে একটি অন্তঃসত্ত্বা গাভীসহ দুটি গরু হত্যা করে। বিষয়টি টের পেয়ে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে গরুর মালিককে ছুরিকাঘাত করে পালিয়ে যায় তারা।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত ভুক্তভোগী পরিবার কোন লিখিত অভিযোগ করেনি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.