নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালী জেলা জজকোর্ট জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট ফজলে আজিম মসজিদের ছাদ থেকে পড়ে মারা গেছেন।
রবিবার বিকাল চারটার দিকে মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন করতে গিয়ে পড়ে যান। পরে হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তার মৃত্যু হয়।
নিহত ফজলে আজিম বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়নের আবু তাহেরে ছেলে। বর্তমানে তিনি জেলা শহর মাইজদীর লক্ষ্মীনারায়ণপুরের বাসিন্দা। তিনি জেলা আইনজীবী সমিতির সাবেক সহসভাপতিও ছিলেন।
জেলা আইনজীবী সমিতির সহ-সাধারণ সম্পাদক এডভোকেট ইসমাইল ফয়েজ উল্যাহ রাসেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, জেলা জজকোর্ট জামে মসজিদের তিনতলায় উন্নিতকরণের কাজ চলছিল। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক হওয়ায় রোববার বিকালে তিনি উন্নয়ন কাজ পরিদর্শন করছিলেন। অসাবধানতা বশত: তিন তলার ছাদ থেকে পড়ে যান। পরে তাকে গুরুতর আহত অবস্থায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করানো হয়। ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তিনি মারা যান।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.