চাটখিল প্রতিনিধি:
বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে নোয়াখালীর চাটখিলে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পিকআপ ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
রোববার (৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়িয়ে থাকা পিকআপ ভ্যানে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আগুনে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়।
এসব তথ্য নিশ্চিত করেন চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, উপজেলার পৌর বাজার সংলগ্ন ডাকবাংলোর সামনের রাস্তায় দাঁড়ানো একটি পিকাআপ ভ্যানে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে পিকআপ ভ্যানের সামনের অংশ পুড়ে যায়। পরে স্থানীয়রা ভ্যানে আগুন দেখে আগুন নিয়ন্ত্রণে আনে।
ওসি এমদাদুল হক আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় ঘটনাস্থল থেকে ৬টি ককটেল ও গাড়ির পাশ থেকে একটি পেট্রোলের খালি বোতল উদ্ধার করা হয়।
এর আগে, শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ে বিএনপির ডাকা দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধের প্রথম দিনে নোয়াখালীর কবিরহাটের কালামুন্সি বাজারের বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বন্ধ দুটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.