বেগমগঞ্জ প্রতিনিধি:
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার নরোত্তমপুর বায়তুন নুর গুড়াগাজী জামে মসজিদের মুয়াজ্জিন হেলাল উদ্দিনকে ৩৬ বছর খেদমত শেষে অসুস্থতা জনিত কারনে মসজিদ কমিটির পরিচালনা পরিষদ ও খেজুতলা মানবতা এক্সপ্রেসের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার জুমার নামাজ শেষে শত শত মসজিদের মুসলির উপস্থিতিতে তাদের পক্ষ থেকে ১ লাখ পঞ্চাশ হাজার টাকা, জামা কাপড়,ছাতা, জায়নামাজ, আতর, তসবিহ সহ অন্যান্য সামগ্রী প্রদান করা হয়েছে মুয়াজ্জিনকে। এর পর মাইক্রোবাসে করে ফুলের শুভেচ্ছা দিয়ে তাঁর নিজ বাড়ীতে পৌছেদেন।
দীর্ঘদিন মসজিদে খেদমত জীবন শেষে এমন শুভেচ্ছার উদ্যোগকে স্বাগত জানান এলাকার ব্যক্তি বর্গ। এ সময় উপস্থিত ছিলেন মসজিদে খতিব মাওলানা ইমরান হুোসাইন, ডাক্তার হানিফ ভূঁইয়ায়, নোয়াখালী টিভি সাংবাদিক ফোরামে সভাপতি মানিক ভূইয়া,ইঞ্জিনিয়ার আল শরীফ,ব্যবসায়ী মনিরুল ইসলাম, ব্যবসায়ী বদুমিয়া,স্থানীয় ইউনিয়ন সদস্য জিল্লুর রহমান সহ অনেকেই উপস্থিত ছিলেন।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.