নোয়াখালী প্রতিনিধি:
চাটখিল উপজেলার খিলপাড়া ইউনিয়নের খিলপাড়া গ্রামের শীর্ষ সন্ত্রাসী নজরুল ইসলাম সবুজকে অস্ত্র ও ইয়াবাসহ আটক করেছে পুলিশ।
মঙ্গলবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
চাটখিল থানার ওসি (তদন্ত) দুলাল মিয়া জানান, সবুজকে সোমবার সন্ধ্যায় সোনাইমুড়ী থানা পুলিশ সোনাইমুড়ীর বাংলা বাজার থেকে ২’শ পিচ ইয়াবাসহ আটক করে। রাত ১০ টার দিকে সোনাইমুড়ী থানা পুলিশ সবুজকে নিয়ে চাটখিল থানা পুলিশের সহযোগিতায় তার বাড়ীতে অভিযান চালায়। এ সময় সবুজের স্বীকারোক্তি মোতাবেক তার বাড়ী থেকে একটি পাইপগান ও ৪’শ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ব্যাপারে চাটখিল ও সোনাইমুড়ী থানায় পৃথক পৃথক মামলা হয়েছে। তার বিরুদ্ধে চাটখিল, সোনাইমুড়ী থানায় ও ঢাকায় একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.