নোয়াখালীর বেগমগঞ্জে একাধিক মামলার আসামি ফখরুল ইসলাম মঞ্জু ওরফে বলি (৩৭) হত্যার ঘটনায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করা হয়েছে।
আরো পড়ুন: নোয়াখালীতে অ্যাডভোকেট বকশীর স্মরণে নাগরিক শোকসভা
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এলাকাবাসী ও স্বজনরা এ কর্মসূচি পালন করে।
আরো পড়ুন: টার্মিনালে দাড়িয়ে থাকা বাসে আগুন
মানববন্ধনে বক্তারা এ হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বক্তারা বলেন, গত সোমবার ৮ ডিসেম্বর সকাল সাড়ে ৭টার দিকে বোনের বাড়ি থেকে অসুস্থ ভাগ্নিকে দেখে বাড়ি ফিরছিলেন। ওই সময় উপজেলার হাজীপুর ইউনিয়নের মান্দার বাড়ির দরজায় পূর্ব শক্রতার জেরে মঞ্জুকে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করে। কিন্ত পুলিশ ঘটনার সাত দিনেও ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পারেনি। আসামিদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
আরো পড়ুন: অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে ওষুধ কর্মকর্তা নিহত
মানববন্ধনে বক্তব্য রাখেন, নিহতের বাবা বদিউজ্জামান, বোন রেহানা আক্তার রুম্পা ও স্থানীয় বাসিন্দা মো. হাসান, মো. আনোয়ার, মোসাম্মৎ বিউটি, মোসাম্মৎ নিলুফার ইয়াসমিন প্রমূখ।
আরো পড়ুন: একাধিক মামলার আসামিকে পিটিয়ে হত্যার ঘটনায় থানায় মামলা
যোগাযোগ করা হলে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বলেন, পুলিশ বিষয়টি তদন্ত করছে, জড়িতদের গ্রেপ্তার হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.