ঢাকার সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ জমা দেয়ার চেষ্টা করেছে সাকিব আল হাসানের অনুসারীরা। ২০ থেকে ৩০ জনের ওই দল হঠাৎ এসে কার্যালয়ের সামনে স্লোগান দিতে থাকে এবং পরে ভেতরে প্রবেশ করে লিখিত অভিযোগ জমা দেওয়ার দাবি জানায়।
আরো পড়ুন: টি-টোয়েন্টি বিশ্বকাপে উইন্ডিজকে উড়িয়ে সেমির পথে দক্ষিণ আফ্রিকা
এ সময় কিছুটা বিশৃঙ্খলা তৈরি হয় এবং অফিসের কাজকর্মে বিঘ্ন ঘটে। বড় ধরনের সমস্যা এড়াতে সংশ্লিষ্ট বিভাগ শেষ পর্যন্ত অভিযোগটি গ্রহণ করে। দুদকের একজন কর্মকর্তা জানান, কার্যালয়ে প্রবেশ করা উশৃঙ্খল দল কর্মকর্তাদের ওপর চাপ সৃষ্টি করেছিল। অভিযোগটি পর্যবেক্ষণে রাখা হয়েছে।
আরো পড়ুন: দীর্ঘ বিরতির পর অভিনয়ে ফিরছেন মিম মানতাশা
দুদক সূত্রে জানা গেছে, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্তে বা মামলার পর্যায়ে চলে না। আইন অনুযায়ী প্রতিটি অভিযোগ যাচাই-বাছাই করা হয়। এই অভিযোগের ক্ষেত্রেও প্রাথমিক তথ্য বা সত্যতা না পাওয়া গেলে তা বাতিল করা হবে, এবং প্রমাণ মিললে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.