বিএনপি নেতৃত্বাধীন সরকার নোয়াখালী জেলা পরিষদ’সহ দেশের ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ দিয়েছে। রোববার (১৫ মার্চ) এ নিয়োগ দেওয়া হয়। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব-১ জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
নোয়াখালী জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন জেলা বিএনপির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ।
তিনি নোয়াখালী পৌরসভার সাবেক মেয়র ছিলেন। এদিকে হারুনুর রশিদ আজাদকে নোয়াখালী জেলা পরিষদের প্রশাসক নিয়োগ দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
একই সঙ্গে তারা হারুনুর রশিদ আজাদকে অভিনন্দন জানান।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.