নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রায় অর্ধ সহস্রাধিক সেবা প্রত্যাশিদের সম্পূর্ণ ফ্রি চিকিৎসা সেবা প্রদান করেন সেচ্ছাসেবী সংগঠন "স্বর্ণালী প্রভাত"
শনিবার (২৮ মার্চ) উপজেলার চরহাজারীর জিয়াউল হক বিএসসি'র বাড়িতে সকাল থেকে দিনব্যাপী ইসলাম করীম ফাউন্ডেশনের সার্বিক তত্বাবধানে প্রায় অর্ধ সহস্রাধিক স্থানীয় নারী পুরুষ রোগীদের সম্পূর্ণ পৃথক পৃথক অভিজ্ঞ চিকিৎসক দ্বারা এই চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এতে পুরুষ সেবা প্রত্যাশিদের যাবতীয় সমস্যায় চিকিৎসা প্রদান
করেন,নোয়াখালী জেনারেল হাসপাতালের মেডিসিন ও সার্জারী বিশেষজ্ঞ ডাক্তার মোঃ আব্দুর রহীম ও নারী সেবা প্রত্যাশিদের চিকিৎসা প্রদান করেন,কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি প্রসূতি স্ত্রীরোগ বিশেষজ্ঞ ও সার্জারি ডাক্তার বিবি তাহেরা সোনিয়া।
এছাড়াও স্বর্ণালী প্রভাতের ফ্রি মেডিকেল ক্যাম্পে নারী পুরুষ ও শিশু সেবা প্রত্যাশিদের জন্য ব্লাডগ্রুপিং, ডায়াবেটিস গ্রুপিং,পেশার চেকিং ও বিএমআই সেবা সহ যাবতীয় সেবা সম্পূর্ণ ফ্রিতে প্রদান করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ইসলাম করীম ফাউন্ডেশনের প্রতিনিধি ও বিশিষ্ট সমাজ সেবক গাজী মোহাম্মদ আলমগীর, মোঃ আইয়ুব আলী,স্বর্ণালী প্রভাত সংগঠনের ফাউন্ডার ইসরাত জাহান ফাহি,ফাউন্ডার আব্দুল্লাহ আল সাওয়াল,ফাউন্ডার আবু বকর সিদ্দিক,মোঃ আজগরসহ সংগঠনের সদস্য বৃন্দ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.