নোয়াখালীর সুবর্ণচর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় মোঃ সোহাগ চৌধুরী নামে এক আসামির মৃত্যুর ঘটনায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত হত্যার অভিযোগ তুলেছেন তার স্বজনরা।
সকালে নবীর বাজার এলাকায় সোহাগের জানাজা শেষে বাড়ির সামনে মানববন্ধনে তার মা ও ভাই সহ স্বজনদের অভিযোগ, তাদের শত্রু পক্ষের লোকজন পুলিশের সঙ্গে যোগসাজশ করে পূর্বপরিকল্পিতভাবে সোহাগকে হত্যা করেছে।
মোহাম্মদ মোহাম্মদপুরের যুবদল নেতা দিদারের ইন্ধনে লিটন, জাফর সোহাগসহ অজ্ঞাত কযেকজন পরিকল্পিত ভাবে হত্যা করে লাশের গায়ে আঘাতের চিহ্ন রয়েছে
ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজন ও এলাকাবাসী।
এ ঘটনায় সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে—এমনটাই প্রত্যাশা স্বজন ও এলাকাবাসীর।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.