আওয়ামী লীগ নেতার বাড়িতে ভূরিভোজে অংশ নেওয়ার অভিযোগে নোয়াখালীর সেনবাগ থানার ওসি মো. আবদুর রহিম সরকারকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে থানার পরিদর্শক (তদন্ত) হযরত আলী মিলনকে ওসির অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার বিষয়টি নিশ্চিত করেন নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার। এর আগে শনিবার সন্ধ্যায় এক আদেশে তাকে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কাবিলপুর ইউনিয়নের বটতলা বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের ঘটনায় ওসির ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে। এছাড়া বাতানিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা শাহজাহান খোকনের বাড়িতে আয়োজিত ভূরিভোজে ওসির অংশ নেওয়ার অভিযোগও ওঠে।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম অ্যান্ড অপস আহমেদ পেয়ার আরও বলেন, একজনের বাড়িতে গিয়ে দাওয়াত খাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ওসিকে প্রত্যাহার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তবে তদন্ত প্রতিবেদন এখনো পাওয়া যায়নি।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.