নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুুরহাট শহীদ মুগ্ধ চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে "থানা সম্মেলন ২০২৬ ও ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যা" অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে বসুরহাট শহিদ মুগ্ধ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সভাপতি এম. এ. এস হারুন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শাহ্ ইফতেখার তারিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সৌদির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলহাজ্ব মাওলানা ওমর ফারুক, সংগঠনটির ফেনী জেলার সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা কাওসার আহমাদ, নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক প্রভাষক দিদার হোসাইন, নোয়াখালী জেলা সহ-প্রচার সম্পাদক মাওলানা মোতালেব হোসাইন, ইউসুফ পিয়াস, মাওলানা আবু নাসের এবং কোম্পানীগঞ্জ উপজেলার সাবেক সাধারণ সম্পাদক মাওলানা আতিকুল্লাহ আল মামুন।
সম্মেলনে বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদার করার পাশাপাশি ইসলামী আদর্শ ও মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ ইসলামিক সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: nkbarta24@gmail.com
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.