ময়মনসিংহের ত্রিশালে ৪৫ তম আহলেহাদিস তাবলীগে ইসলামের ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হয়েছে। বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার ধানীখোলা ইউনিয়নের ধানীখোলা মিলন সমাজ মাঠে এ ইজতেমা শুরু হয়। এর আয়োজন করেছে বাংলাদেশ আহলেহাদিস তাবলীগে ইসলাম। বুধবার বিকেলেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে শত শত মানুষ জড়ো হতে শুরু করেছে ইজতেমাস্থলে।
আয়োজক কমিটির মঞ্চ পরিচালক শায়েখ ড. মুযাফফর বিন মহসীন বলেন, ‘বুধবার মাগরিব নামাজ বাদ আমাদের ৩ দিনব্যাপী ইজতেমার শুরু হয়ে শনিবার (১৩ নভেম্বর) ফজর নামাজ বাদ শেষ হবে। এই ৩ দিনে দেশের শীর্ষস্থানীয় ইসলামিস্কলার যারা রয়েছেন তারা এখানে বয়ান করবেন। প্রতিবছর এ ইজতেমায় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করে।
আয়োজন কমিটির সদস্য জহিরুল ইসলাম মুকুল মাস্টার বলেন, দেশবরেণ্য ইসলামি চিন্তাবিদরা সহীহ্ হাদিস ও কুরআনের আলোকে এখানে আলোচনা করবেন। আশাকরা যায় এশার নামাজ বাদ এই মাঠটি হাজারো ধর্মপ্রাণ মুসলি¬র পদচারণায় কানায় পূর্ণ হয়ে উঠবে।
আয়োজক কমিটির কোষাধ্যক্ষ নাহিদুজ্জমান নাহিদ, মুস্তফিজুর রহমান, এবি সিদ্দিক মাস্টার,
তফাজ্জল হোসেন, প্রমূখ।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.