নোয়াখালী সদর উপজেলার ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন পরিষদকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন রূপান্তর করার লক্ষে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজের অবস্থান জানান দিয়েছেন নোয়াখালী জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ শাহজাহান।
তিনি অশ্বদিয়া ইউনিয়নের সামগ্রিক উন্নয়ন, জনগণের অধিকার রক্ষা এবং একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ গড়ার প্রত্যয় নিয়ে সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আন্তরিক সমর্থন প্রত্যাশা করেছেন তিনি।
সবসময় সুখে-দুঃখে মানুষের পাশে থাকা এডভোকেট শাহজাহান জানান, অশ্বদিয়া ইউনিয়নের প্রতিটি নাগরিকের মৌলিক অধিকার নিশ্চিত করা এবং এলাকার অবকাঠামোগত উন্নয়ন করাই তার প্রধান লক্ষ্য। তিনি বলেন, "আমি এলাকার অবহেলিত ও সাধারণ মানুষদের সব সময় আইনি সহায়তাসহ নানাভাবে তাদের সুবিধা আদায়ে মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। এবার বৃহত্তর পরিসরে ইউনিয়নের আপামর জনসাধারণের সেবা করার উদ্দেশ্যে আমি চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।"
তিনি আরো বলেন, "একটি আধুনিক, পরিচ্ছন্ন, মাদকমুক্ত, কিশোরগ্যাং, ইভটিজিং ও সন্ত্রাস মুক্ত ১০ নং অশ্বদিয়া ইউনিয়ন গঠন করতে হলে সবার সহযোগিতা প্রয়োজন। আমি ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই।
এজন্য আমি ১০ নং অশ্বদিয়া ইউনিয়নের প্রতিটি গ্রামের মুরুব্বি, যুবক, ভাই-বোনসহ সর্বস্তরের মানুষের কাছে আন্তরিক দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করছি।" ইতিমধ্যেই ইউনিয়ন ব্যাপী প্রতিটি এলাকার সাধারণ মানুষের মাঝে এডভোকেট শাহজাহানকে নিয়ে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।
বর্তমান জেনারেশনসহ সুশীল সমাজের প্রতিনিধিরা মনে করছেন, একজন শিক্ষিত ও আইন পেশায় নিয়োজিত যোগ্য ব্যক্তি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হলে ইউনিয়নের সাধারণ মানুষ তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। সত্যিকার্থে ইউনিয়ন পরিষদের গ্রাম আদালত বিশেষত তিন প্রকার সমস্যা নিয়ে সাধারণত মানুষ আসে ১. দেওয়ানি ২. ফৌজদারী ৩. পারিবারিক বিভিন্ন বিষয়ে মীমাংসার জন্য। আর উক্ত বিষয়সহ সকল মীমাংসার জন্য একজন যোগ্য প্রার্থী হিসেবে এডভোকেট মোহাম্মদ শাহজাহান এর বিকল্প নেই।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.