ডেস্কঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ফেনী জেলা সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার বিকালে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) সভাপতি ডা. শাহীদুল ইসলাম কাওসার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সিভিল সার্জন ডা. সাজ্জাদ মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৫টা ৪০ মিনিটে ঢাকার আসগর আলী হাসপাতালের আইসিইউতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশের কয়েকটি জেলার সিভিল সার্জন করোনাভাইরাসে আক্রান্ত হলেও এই প্রথম কোনো সিভিল সার্জনের মৃত্যু হলো।
প্রকাশক ও সম্পাদক: মোহাম্মদ সেলিম , ঢাকা অফিস : সিটিহার্ট, সুইট নং ১৫/২, ৬৭ নয়াপল্টন, ঢাকা-১০০০। ই-মেইল:: [email protected]
Copyright © 2026 Nk Barta 24. All rights reserved.